spot_img

কাল থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন

করোনার সংক্রমণ ঠেকাতে আগামীকাল পহেলা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত সারাদেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধ আরোপ করা হয়।

বিধিনিষেধে বলা হয়, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, সব ধরনের যন্ত্র চালিত গণপরিবহন, শপিংমল, মার্কেট ও দোকানপাট, সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। আর খোলা থাকবে জরুরি পরিষেবা, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), গার্মেন্ট কারখানা ও ব্যাংকিং সেবা ও আন্তর্জাতিক ফ্লাইট।

এছাড়া প্রয়োজন ছাড়া কোনভাবে বাড়ির বাইরে যাওয়া যাবে না। প্রয়োজন ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি প্রদান করা হবে। বিধিনিষেধ কার্যকরে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ