spot_img
spot_img

আফগানিস্তান ত্যাগ করল সর্বশেষ জার্মান সেনা

আফগানিস্তানে প্রায় ২০ বছর মোতায়েন রাখার পর নিজেদের সর্বশেষ সেনাকে প্রত্যাহার করে নিয়েছে জার্মানি।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প এক টুইটার বার্তায় জানায়, সর্বশেষ জার্মান সেনা নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছে।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী গত এপ্রিলে আফগানিস্তান থেকে অন্তত ৭,০০০ সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা জানায়।। এ সময় আফগানিস্তানে জার্মানির মোট ১,১০০ সেনা মোতায়েন ছিল যাদের শেষ দলকে মঙ্গলবার প্রত্যাহার করে নেওয়া হয়।

দেশটিতে গত প্রায় ২০ বছরে জার্মানির ৫৯ সেনা নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একক কোনো যুদ্ধে এত বেশি জার্মান সেনা আর মারা যায়নি।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ