জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হচ্ছে আজ।
বৃহস্পতিবার (৩০ জুন) সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হওয়ার কথা রয়েছে।
প্রস্তাবিত বাজেটে আনা সংশোধনীর মধ্যে রয়েছে ৭ শতাংশ কর দিয়ে শুধু পাচার করা নগদ টাকা দেশে আনা যাবে। যারা সরকারের দেওয়া এ সুযোগ নেবেন না, তাদের জরিমানার বিধান রাখা হয়েছে। জরিমানার পরিমাণ হবে নির্ধারিত করের সমপরিমাণ।
গত (৯ জুন) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে নতুন অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের বাজেট মোট জিডিপির প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ।










