spot_img
spot_imgspot_img

শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এর আগে তিনি ৬০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৩০ জুন) প্রয়াত শাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্থানীয় সময় ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে শপথ নিয়েছেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, মার্কোস জুনিয়রের নির্বাচনে জয় ছিল তাদের রাজনৈতিক গৌরব পুনরুদ্ধার করার জন্য মার্কোসদের এক দশক দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত পরিণতি। তার বাবা ফার্দিনান্দ ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতা ছিলেন। সামরিক শাসন জারি, মানবাধিকার হরণ, দুর্নীতি ও দারিদ্র্য ছিল তার শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ