শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জিয়া নামে কাউকে দেশের মানুষ চিনতো না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭১ সালের ২৭ মার্চের আগে মেজর জিয়া বলে কাউকে বাংলাদেশের কেউ চিনতো না।

তিনি বলেন, জিয়াউর রহমান যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল না তার প্রমাণ হলো—তার দলের ক্রমাগত ইতিহাস বিকৃতি এবং রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানানো। জিয়াউর রহমান ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য বন্ধ করেছিল। বঙ্গবন্ধুকন্যা দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এসে এ বিচারকার্য শুরু করেন।

রবিবার (২৯ আগস্ট) এক সভায় তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি সরকার খুনিদের আশ্বস্ত করেছিল—আমরা যদি আবারও ক্ষমতায় আসতে পারি, এই মামলা বঙ্গোপসাগরে ফেলে দেবো, তোমাদের কিছু হবে না।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা ১২ বছর ক্ষমতায় থেকে, সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাসম্পন্ন জায়গায় নিয়ে গিয়েছেন। একটি স্বাধীন কমিশন তৈরি করতে হবে এবং গবেষণা করে তরুণ প্রজন্মের কাছে সত্য পৌঁছে দিতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ