আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ২০২১-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লালবাগ শাহী মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম ও বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী মাওলানা আবু রায়হান। তিনি পূর্বের সেশনে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা ইসহাক মাদানী রহ.-এর সাহেবজাদা, মাদরাসা উম্মুল ক্বোরার মুহতামীম ক্বারী মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানী। নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা ক্বারী সালাহউদ্দিন জাহাঙ্গীর।
শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নীতিনির্ধারণী ফোরামের পরামর্শের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী এরশাদ উল্লাহ আকমাল, মাওলানা ক্বারী মাসউদুর রহমান, মাওলানা ক্বারী শরিফুল ইসলাম ও মাওলানা ক্বারী মুদ্দাসির আনোয়ার।
সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী আজহারুল ইসলাম, মাওলানা ক্বারী নাজির মাহমুদ। সহ-সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ (কাতার), মাওলানা ক্বারী ইসমাঈল বেলায়েত, মাওলানা ক্বারী কামাল উদ্দিন (কামাল হুজুর) মাওলানা ক্বারী মাহমুদুল হক হাফেজ্জী ও মাওলানা ক্বারী আব্দুল আওয়াল খান।
যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী ইব্রাহিম খলিল, মাওলানা ক্বারী আমজাদ হোসাইন। সহকারী মহাসচিব মাওলানা ক্বারী মুহাম্মাদ উল্লাহ বিন হাফিজ, মাওলানা ক্বারী মোস্তাফিজুর রহমান মাহফুজ, মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ।
অর্থ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুর রহমান মৃধা। সহ-অর্থ সম্পাদক মাওলানা ক্বারী ইকবাল হোসাইন আশরাফী।
প্রচার সম্পাদক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম শরিয়তপুরী। সহ-প্রচার সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান।
দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবী। সহ-দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী উসামা হাফেজ্জী।
সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল হাফিজ। শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী সাঈদ আহমদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদ আবদুল্লাহ। সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাকসুদুল আরেফিন।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী ওয়ালিদ হামিদী আল মাদানী। দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল লতিফ মাদানী। প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী শামসুল হক ওসমানী। শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল হারুন।
মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মাওলানা ক্বারী মাহমুদুল হক জালীস। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাহমুদ হুজাইফা। ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাহমুদুল হাসান সিদ্দিকী।
কার্যনির্বাহী সদস্য মাওলানা ক্বারী গাজী আল মাহমুদ, মাওলানা ক্বারী আবরারুল হক হাতেমী, মাওলানা ক্বারী এমদাদুল্লাহ, মাওলানা ক্বারী মঈনুল ইসলাম সায়েম, মাওলানা ক্বারী আবু তাহের মিসবাহ, মাওলানা ক্বারী আবু তাহের সিদ্দিকী, মাওলানা ক্বারী জাফর সালেহ।
নীতিনির্ধারণী কমিটির চেয়ারম্যান মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানী, গভর্নর মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, আজহারুল ইসলাম, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা মাহমুদুল হক, সচিব মাওলানা আব্দুর রহমান মৃধা, গভর্নর মাওলানা ইকবাল হোসাইন আশরাফী।
কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতী ওমর ফারুক সন্দিপী, যাত্রাবাড়ী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু নোমান আল মাদানী, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত বিভাগের ডাইরেক্টর আনিসুর রহমান সরকার, মুফতী যোবায়ের আহমদ কাসেমী, ক্বারী লুৎফর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মুফতী আবদুল কাইয়ুম প্রমুখ।
উক্ত সম্মেলনে আগামী দিনের কর্মসূচি হিসেবে আগামীকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এসলাহী মজলিস ও শপথ অনুষ্ঠান। এছাড়া ২৮ জানুয়ারি ২০২২ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।











