মহামারি করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতে একদিনে শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ৩০ হাজার ৯৪১ জনের।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮৮০ জন।
এদিকে দেশটিতে সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৫৬০ জনের।
পরিসংখ্যান অনুসারে দেশটির কেরালা রাজ্যের অবস্থা সবচেয়ে বেশি সংকটে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬২২ জন। কেরালার পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ।










