spot_img
spot_img

আফগান ছাড়ার আগে নিজেদের সব সামরিক বিমান ধ্বংস করে গেল আমেরিকা

তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাড়াহুড়া করে আফগানিস্তান ত্যাগ করার সময় নিজেদের সব বিমান ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ওই সামরিক বিমানগুলো নিজ দেশে ফেরত নিতে পারেনি তারা।

জানা যায়, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর ত্যাগের আগে সেখানে থাকা অত্যাধুনিক প্রযুক্তির ৭৩টি সামবিক বিমান মার্কিন বাহিনী এমনভাবে নষ্ট করে রেখেছে, যাতে তালেবানরা আর এগুলো ব্যবহার করতে না পারে।

মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য যেসব সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল, সামরিক বিমানগুলোর মতো সেগুলোও নষ্ট করে ফেলা হয়েছে।

তিনি বলেন, ফেলে রেখে আসা মার্কিন সামরিক বিমানগুলো আর কখনও আকাশে উড়বে না।

এ ছাড়া ৭০টি সামরিক যান এবং ২৭টি হামরি টহল যান নষ্ট করা হয়েছে, যার প্রতিটির মূল্য এক মিলিয়ন ডলার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ