সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

লাশ আর ধ্বংস ছাড়া আফগানিস্তানকে কিছুই দিতে পারেনি আমেরিকা: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন দখলদারিত্ব আফগানিস্তানকে লাশ ও ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারেনি।

মঙ্গলবার (৩১ আগস্ট) এক টুইট বার্তায় এ মন্তব্য করেন তিনি।

ইরানের এই কর্মকর্তা বলেন, আমেরিকা ২০ বছর ধরে আফগানিস্তানকে দখলে রেখেছিল। তারা এই সময়ে মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। এখন আফগান নেতাদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। তারা চাইলে সহিংসতার অবসান ঘটানোর পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের মাধ্যমে সেদেশের জনগণের দুঃখ-কষ্টের অবসান ঘটাতে পারে।

তিনি বলেন, আফগানিস্তানের ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ইরান সব সময় তাদের পাশে থাকবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ