spot_img
spot_img

ইউক্রেনে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে আমেরিকা

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ফোনে দু’দেশের নেতার মধ্যে কথা হলে বাইডেন এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ইউক্রেন প্রশ্নে ছড়িয়ে পড়া উত্তেজন প্রশোমনে কূটনৈতিক সমাধান প্রয়োজন। হোয়াইট হাউস একথা জানিয়েছে।

মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, রাশিয়ার নেতার সাথে দীর্ঘ ৫০ মিনিট ধরে ফোনালাপ চলাকালে বাইডেন সুস্পষ্টভাবে বলেন, ‘রাশিয়া ইউক্রেনে আবারো কোনো ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ ও অংশীদাররা এর কঠোর জবাব দেবে।’

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ