spot_img
spot_img

আশ্রয়ের খোঁজে পরিবার নিয়ে মার্কিন দূতাবাসে বরখাস্ত ডিএজি এমরান

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ‘বিচারিক হয়রানি’র প্রতিবাদ জানানোর কারণে বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়া মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে তিনি মার্কিন দূতাবাসে যান। তার সঙ্গে দুই সন্তান ও স্ত্রীও রয়েছে।

এদিকে এমরান আহম্মদ ভূঁইয়া শুক্রবার বিকালে জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি পরিবারকে নিয়ে আশ্রয়ের জন্য আমেরিকান দূতাবাসে গেছেন। তিনি আরও জানান, তার যুক্তরাষ্ট্রের ভিসা নেই। এ কারণে আপাতত দূতাবাসে আশ্রয় চেয়েছেন। যদিও মার্কিন দূতাবাস এমরানের আশ্রয়ের ব্যাপারে কিছু জানায়নি।

পদ থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে এমরান ভূঁইয়া শুক্রবার বিকালে জানান, বেশ কিছু হুমকি-ধামকি পেয়েছেন। দেশে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই আশ্রয়ের জন্য আমেরিকান দূতাবাসে আছেন।

এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ