spot_img

মহামারির মধ্যেও স্কুলগুলো খোলা রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লগ বলেছেন, মহামারির ইতিহাসে শিক্ষায় সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে। শিশুদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দক্ষতার জন্যে স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সমাজের সুখী ও কার্যক্ষম সদস্য হিসেবে গড়ে তুলতে স্কুলের সহায়ক ভূমিকা অপরিহার্য।

সোমবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কভিড-১৯ এর টিকা দেওয়ার অগ্রাধিকার গ্রুপে শিক্ষক এবং স্কুল স্টাফদের রাখতে হবে। মহামারির মধ্যেও স্কুলগুলো খোলা রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য জাতীয় টিকাদান পরিকল্পনায় কাক্ষিত জনগনের মধ্যে শিক্ষকসহ স্কুল স্টাফদের অন্তর্ভূক্ত করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, অধিক সংক্রামক করোনার ডেল্টা ধরণ ছড়িয়ে পড়া সত্ত্বেও গ্রীস্মকালীন ছুটির শেষে পুনরায় খুলে দেওয়া স্কুলগুলো যেন আবার বন্ধ করতে না হয়। ক্লাশরুম ভিত্তিক পাঠদান যেন কোনক্রমেই বিঘ্নিত না হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ