spot_img
spot_img

আমেরিকায় স্কুলে গোলাগুলি, প্রাণ গেল শিক্ষার্থীর

আমেরিকার একটি উচ্চ বিদ্যালয়ে গোলাগুলির ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে সন্দেহভাজন হত্যাকারী ওই স্কুলেরই অপর ছাত্রকে পুলিশ আটক করে।

বুধবার (১ সেপ্টেম্বর) দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইনস্টন সালেমের মাউন্ট তাবর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ বিভাগের প্রধান ক্যাটরিনা থমসন জানান, মাউন্ট তাবর উচ্চ বিদ্যালয় থেকে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ এক ছাত্রকে উদ্ধার করে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে মারা যায়।

তিনি আরও জানান, সন্দেহভাজন হত্যাকারী ওই স্কুলেরই অপর ছাত্র। সে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ সদস্যরা পরে তাকে আটক করে।

চলতি সপ্তাহে নর্থ ক্যারোলিনার কোন উচ্চ বিদ্যালয়ে গোলাগুলির এটি দ্বিতীয় ঘটনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ