spot_img
spot_img

করোনায় বিপর্যস্ত ভারতে গত একদিনে আক্রান্ত ৪৫,৩৫২ জন

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়া ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৩৫২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯ জনে দাঁড়ালো।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। একই সময়ে দেশটিতে করোনায় নতুন করে ৩৬৬ জনের মৃত্যু ঘটে। এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৯ হাজার ৮৯৫ জনে।

দেশটির মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে সক্রিয় রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৯ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতে ১৬ লাখ ৬৬ হাজার ৩৩৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ