বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান পদে থাকা কৃষিবিদ মো. আব্দুস সামাদকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) অতিরিক্ত সচিব আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি প্রতিবেশী দেশ ভারত সফল চন্দ্র অভিযানের পর বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) কার্যক্রম নিয়ে আলোচনা উঠে। সংস্থার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদের পড়াশোনা কৃষির ওপর। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোয় বিসিএস প্রশাসন ক্যাডারের লোকবল দায়িত্বে থাকা নিয়ে সমালোচনা তৈরি হয়। এরই মধ্যে তাকে স্পারসো থেকে সরানো হলো।











