spot_img
spot_img

সময় খারাপ, এবার আমি ভয় পাচ্ছি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়টা খুব ভালো নয়। সময় খারাপ। এবার আমি ভয় পাচ্ছি। যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে হিন্দুদের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের হলেন, গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই-বোনরা নিরাপদে ছিলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনাদের বাড়ি-ঘরে কোনো অশুভ শক্তি যেন ক্ষতি না করতে পারে, আমি সবাইকে আহ্বান করব, আপনাদের পাশে দাঁড়াতে হবে। নিরাপত্তা দিতে হবে। বাসা বাড়ির নিরাপত্তা, মন্দিরের নিরাপত্তা, মণ্ডপের নিরাপত্তা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক আছে। আমাদের জনগণকেও সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গতবার ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে তারা তাণ্ডব চালিয়েছিল। এবার তারা নোবেল বিজয়ী ড. ইউনুসকে ইস্যু করে অশুভ খেলা খেলতে চায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ