spot_img
spot_img

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিবারের আবেদন

দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা শর্তে স্থায়ী জামিন দিয়ে বিদেশে পাঠাতে সরকারের কাছে আবারও আবেদন করেছে তার পরিবার। এক চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।

বিএনপি সূত্রে জানা গেছে, দুদিন আগে খালেদা জিয়ার জীবন রক্ষার্থে জরুরি ভিত্তিতে তাকে বিদেশে অ্যাডভান্স সেন্টারে চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি।

সরকারের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া ভাই শামীম ইস্কান্দারের দেওয়া চিঠিতে বলা হয়, বেগম জিয়ার জীবন রক্ষার্থে ও তার শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে উন্নতমানের ফিজিওথেরাপিসহ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দেশের বাইরে অ্যাডভান্স মেডিকেল সেন্টারে চিকিৎসা গ্রহণ করা জরুরি। তাই সব শর্ত শিথিল করে তাকে স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকার কাছে আবেদন জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ