spot_img
spot_img

আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমেরিকাকে জবাবদিহি করতে হবে: চীন

আফগানিস্তানের শোচনীয় অবস্থার জন্য যেসব দেশ এতদিন দেশটিতে আমেরিকার নেতৃত্বে যুদ্ধে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে চীন। এ পরিস্থিতির জন্য আমেরিকাকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি করেছে চীন।

মঙ্গলবার (২৪ আগস্ট) জেনেভায় জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চেন জু এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিনসহ জোটের অন্যান্য অংশীদার বাহিনীকে জবাবদিহি করতে হবে।

আফগানিস্থানের মানবাধিকার কাউন্সিলের এক জরুরি বৈঠকে তিনি আরও বলেন, আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সামরিক বাহিনী কর্তৃক সংঘঠিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ